ডা. সাবরিনা চৌধুরীকে ঢাকা মহানগর হাকিম আদালতে নেয়া হচ্ছে
অনলাইন নিউজ পোর্টাল
•
17 জুলাই 2020, 12:49 দুপুর
•
217 বার পঠিত
জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হচ্ছে। শুক্রবার দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। তেজগাঁও থানার প্রতারণা মামলায় আবারো তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করবে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ।
এর আগে ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
১২ জুলাই দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে পুলিশ।