দ. কোরিয়ার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিচ্ছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক
অনলাইন নিউজ পোর্টাল
•
16 আগস্ট 2020, 11:50 দুপুর
•
182 বার পঠিত
দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ ফেরত আনার জন্য দেশটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সিউল ইরানের পাওনা অর্থ দিতে রাজি না হওয়ায় এ ব্যবস্থা নিতে যাচ্ছে ইরান।
শনিবার এক সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা জানিয়েছে, এরইমধ্যে দক্ষিণ কোরিয়ার দুটি ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। কোরিয়ার ওই দুই ব্যাংকে ইরানের সাড়ে আটশ কোটি ডলার আটকে রয়েছে। মার্কিন চাপের কারণে ইরানকে পাওনা অর্থ দিচ্ছে না কোরিয়ার ওই দুই ব্যাংক।
সর্বশেষ ব্যবস্থা হিসেবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে ইরান। তবে এ আইনি পদক্ষেপ কার্যকর হতে আরো কয়েক মাস সময় লাগবে বলে জানা গেছে।