শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ড. কামালকে গণফোরামের সভাপতি ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মার্চ 2022, 09:38 রাত • 1,313 বার পঠিত
ড. কামালকে গণফোরামের সভাপতি ঘোষণা

বাংলাদেশের সংবিধান প্রণেতা, অন্যতম আইনজীবী ড. কামাল হোসেনকে গণফোরামের নবনির্বাচিত সভাপতি ঘোষণা করা হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে গণফোরামের অনুষ্ঠিত বিশেষ কাউন্সিলে ড. কামাল হোসেনকে ফোরামের নতুন সভাপতি হিসেবে নাম প্রস্তাব করা হয়। পরে ফোরামের সদস্যরা সে প্রস্তাবে সমর্থন জানান। 
কাউন্সিলে জানানো হয়, ফোরামের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার পাশাপাশি সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের তালিকা নির্ধারণে ২০ সদস্যের একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়েছে। ওই সাবজেক্ট কমিটি আলোচনার ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির সদস্য বাছাইয়ে কাজ করবেন।

কাউন্সিলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহ রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাব পাঠ করেন। 
এ সময় ফোরামের আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য দেন- মোস্তাক আহমেদ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, এরআর জাহাঙ্গীর, নাজমুল ইসলাম সাগর প্রমুখ।