ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রে ডালিওর
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রে ডালিও।
রে ডালিও ‘মারিনো ম্যানেজমেন্ট অ্যান্ড ডালিও ফ্যামিলি অফিস’-এর প্রতিষ্ঠাতা।
শুক্রবার সুইজারল্যান্ডের ডাভোসে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে’র বার্ষিক সভার ফাঁকে তিনি মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়া জেনেল গ্রুপের (রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি) নির্বাহী কমিটির চেয়ারম্যান আমের আলী রেজা প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য দিয়েছেন।
সুইজারল্যান্ড সফরের শেষদিন শুক্রবার প্রধান উপদেষ্টার সাতটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সুইজারল্যান্ডে পৌঁছান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সফরে বাংলাদেশ বিষয়ক একটি সংলাপ এবং ব্যবসায়ী নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
সফর শেষে শনিবার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।