শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চুয়েট ক্যাম্পাসে সব ধরণের রাজনীতি নিষিদ্ধ

মোহাম্মদ খাইরুল আমিন • 08 আগস্ট 2024, 06:39 বিকাল • 221 বার পঠিত
চুয়েট ক্যাম্পাসে সব ধরণের রাজনীতি নিষিদ্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১৩৬ তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যায়ের বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’ 

উল্লেখ্য, সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দাবি ছিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা।