শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে ২ জনকে কুপিয়ে জখম

অনলাইন নিউজ পোর্টাল • 01 জানুয়ারী 2021, 10:28 দুপুর • 248 বার পঠিত
চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে ২ জনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ (২০) ও টগর হোসেনের ছেলে জিসান হোসেন (১৮)।
দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে ইসলামপাড়া বটতলায় পিকনিকের আয়োজন করেন স্থানীয় যুবকরা। রাতে বক্সে গান বাজিয়ে চলছিল নাচানাচি। ১০টার দিকে নিজেদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়। 

এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে পারভেজ ও জিসানকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।