শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আগুনে পুড়ল ৫ ঘর ও ১২ ছাগল

অনলাইন নিউজ পোর্টাল • 28 এপ্রিল 2021, 10:42 দুপুর • 130 বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আগুনে পুড়ল ৫ ঘর ও ১২ ছাগল

 দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের সাইদুর রহমানের বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে ৩টি বসতঘর, রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এসময় গোয়াল ঘরে থাকা ১২ টি ছাগলও পুড়ে ছাই হয়ে যায়।

গত মঙ্গলবার  সন্ধায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ সাইদুর রহমানের হাতে নগদ ৩০হাজার টাকা অর্থ সা ধান, আলু ও নগদ ৪০হাজার টাকা এবং গোয়ালে থাকা ছোট বড় ১২টি ছাগল পুড়ে ছাই হয়ে য়ায়। এতে সব মিলিয়ে প্র্রায় তিন লক্ষাধিক হায়তা তুলে দেন।

ইফতারের আগ মুহুর্তে সাইদুর রহমানের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। এরপর তা দ্রুত পাশের ৩টি বসত ঘর ও গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা ধান, আলু ও নগদ ৪০হাজার টাকা এবং গোয়ালে থাকা ছোট বড় ১২টি ছাগল পুড়ে ছাই হয়ে য়ায়। এতে সব মিলিয়ে প্র্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।