শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চুক্তি না মানলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি

মোহাম্মদ খাইরুল আমিন • 19 এপ্রিল 2026, 06:57 বিকাল • 112 বার পঠিত
চুক্তি না মানলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি প্রস্তাবিত চুক্তি গ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’ করেছে।

তিনি দাবি করেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে।

ট্রাম্প আরও বলেন, ‘ইরান সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা প্রণালীটি বন্ধ করছে।

এটা অদ্ভুত, কারণ আমাদের অবরোধ ইতোমধ্যেই সেটি বন্ধ করে দিয়েছে। তারা না জেনেই আমাদের সহায়তা করছে।

’তিনি বলেন, ‘আমরা একটি খুবই ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি। আশা করি তারা এটি গ্রহণ করবে।

না করলে, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘ওগুলো খুব দ্রুত এবং সহজেই ধসে পড়বে, যদি তারা চুক্তি গ্রহণ না করে।’

এদিকে এবিসি নিউজজের সাংবাদিক জনাথান কার্লের বরাতে বলা হয়েছে, ট্রাম্প মনে করেন এখনও একটি শান্তি চুক্তি সম্ভব।

কার্ল জানান, ট্রাম্প তাকে বলেছেন, ‘এটা হবেই, একভাবে বা অন্যভাবে। ভালোভাবে অথবা কঠোরভাবে। এটা ঘটবেই, আমার কথা উদ্ধৃত করতে পারেন।’

সূত্র: আল জাজিরা