শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান

মোহাম্মদ খাইরুল আমিন • 13 জুন 2022, 08:29 সকাল • 202 বার পঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ অগ্নি-দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত অগ্নিদগ্ধ রোগীদেরকে  আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

গত রোববার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সীতাকুণ্ডে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ রোগীদের দেখতে যান। সেখানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন এবং ব্যাক্তিগতভাবে রোগীদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

এদিকে আমিনুল ইসলাম আমিন বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে  আহত অগ্নিদগ্ধ রোগীদের প্রথম থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ খবর রাখছেন। তাদের চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সীতাকুণ্ডের দুর্ঘটনায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। সীতাকুণ্ডের ঘটনা খুবই দুঃখজনক।