শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পুরোদমে চলছে

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2020, 02:10 দুপুর • 213 বার পঠিত
চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পুরোদমে চলছে

চট্টগ্রামের প্রথম এবং দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে সরকারের নিজস্ব অর্থায়নে ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বন্দর নগরী চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় সাড়ে ১৬ কিলোমিটার এ উড়াল সড়কের এরইমধ্যে প্রায় ৩০ শতাংশেরও বেশি কাজ শেষ হয়েছে। সড়কটি নির্দিষ্ট সময়ের মধ্যেই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। 

যানজট নিরসণ ও চলাচলের সুবিধার জন্য এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েকে কার্যকর করতে আগ্রাবাদ, বারিক বিল্ডিং মোড়, নিমতলী বিশ্বরোড, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিং, ইপিজেড মোড় এবং সিমেন্ট ক্রসিং মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে গাড়ি ওঠানামা করানোর জন্য লুপ রাখা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।