চট্টগ্রামের হালিশহরে ভয়াবহ আগুন, ছাই হলো ৫০ ঘর
মোহাম্মদ খাইরুল আমিন
•
28 জুন 2022, 08:33 সকাল
•
210 বার পঠিত
চট্টগ্রাম ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কেএম রায়হানুল আশরাফ বলেন, চট্টগ্রামের মধ্যম হালিশহরে ভয়াবহ আগুনে একটি কলোনির প্রায় ৫০টি বসতঘর পুড়ে গেছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুনে ৫০টি বসতঘর পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।