চট্টগ্রামের চৌমুহনীতে দেয়াল ধসে আহত ৫
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 এপ্রিল 2022, 04:19 দুপুর
•
314 বার পঠিত
চট্টগ্রামে নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় দেয়াল ধসে পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা যাওয়ার আগে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। আমরা আরো আহত দুজনকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পাঠাই। তবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
এটি ছিল একটি সীমানা দেয়াল। এ দেয়ালের পাশেই একটি ভবন নির্মানের জন্য ফাইলিংয়ের কাজ চলমান রয়েছে। এ কারণে দেয়াল ধসের ঘটনা ঘটতে পারে।
ডবলমুরিং থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া বলেন, চৌমুহনী এলাকায় একটি দেয়াল ধসে পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।