শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামের বাঁশখালীতে গুলি করে ৭ শ্রমিক হত্যার প্রতিবাদ

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 03:53 দুপুর • 29 বার পঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে গুলি করে ৭ শ্রমিক হত্যার প্রতিবাদ

 বাঁশখালীতে গুলি করে ৭ শ্রমিক হত্যার প্রতিবাদে এবং কর্মহীন হকারদের খাদ্য ও আর্থিক সহায়তার দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। এই কর্মসূচী থেকে হত্যাকাণ্ডের শিকার শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং বকেয়া পাওয়া পরিশোধসহ সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

 বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিলের পূর্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাশেম কবীর। বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা শ্রমিকনেতা জলি তালুকদার, সহ-সভাপতি আফসার উদ্দিন ও মঞ্জুর মঈন, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে আবুল হাশেম কবীর বলেন, লকডাউন ঘোষণার পূর্বে সরকার সকল কর্মহীন পরিবারে খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু অদ্যবধি কর্মহীন কোনো হকার সহায়তা পায়নি। বর্তমান পরিস্থিতিতে হকার ও শ্রমজীবী মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। উপরন্তু আসন্ন ঈদ সামনে রেখে চরম অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করছে। তিনি কর্মহীন হকারদের অবিলম্বে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদানের জোর দাবি।

সমাবেশে বক্তারা বর্তমানে চরম সংকটে থাকা নিরন্ন হকারসহ শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের অবস্থা সম্পন্ন মানুষদের প্রতি আহ্বান জানান।