শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে ভিপি নুরের বিরুদ্ধে মামলা

অনলাইন নিউজ পোর্টাল • 21 এপ্রিল 2021, 09:09 সকাল • 724 বার পঠিত
চট্টগ্রামে ভিপি নুরের বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে।

মঙ্গলবার কোতোয়ালী থানায় আজিজ মিসির নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলাটি করেন। আজিজ মিসির চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ-কমিটির যুগ্ম আহবায়ক।
ফেসবুকে লাইভে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমকে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২), ২৮(২), ২৯(১), ৩১(২) ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।