চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় ৬ জনকে গ্রেফতার
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বুধবার গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ। এর আগে মঙ্গলবার ও বুধবার চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বান্দরবান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- লোহাগাড়ার নিজতালুক এলাকার আহম্মদ মেম্বারের বাড়ির আব্দুর শুক্কুরের ছেলে মহিদুল আলম, পদুয়া এলাকার পূর্ব মীর পাড়ার ওসমান গনির ছেলে মো. জহির উদ্দিন, উত্তর তেওয়ারীখিল এলাকার ঠান্ডা হাফেজের বাড়ির মো. শাহাবুদ্দিনের ছেলে মো. মঈন উদ্দিন, মৌলভীপাড়ার আবুল হাসেমের বাড়ির আবুল হাসেমের ছেলে মো. আবু সাদেক, উত্তর আমিরাবাদ এলাকার চট্টলা পাড়ার সালেহ আহম্মদের ছেলে রহমত উল্লাহ প্রকাশ আকিব এবং দরগামুড়া এলাকার আমজু মিয়ার বাড়ীর নুরুল কবিরের ছেলে মো. আলাউদ্দিন।
নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আসিফ মহিউদ্দীন বলেন, ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় সাতকানিয়া, লোহাগাড়া ও বান্দরবান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।