শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন একই পরিবারের ৬ জন

অনলাইন নিউজ পোর্টাল • 02 নভেম্বর 2021, 11:47 দুপুর • 250 বার পঠিত
চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন একই পরিবারের ৬ জন

গতকাল(১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে  চট্টগ্রামের আকবর শাহ থানাধীন কাট্টলীর ‘মরিয়ম ভিলা’ নামের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন একই পরিবারের ৬ জন।

ওই অগ্নিদগ্ধরা হলেন- সাজেদা বেগম (৪৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আকতার (৯), জীবন শেখ  (১৪) ও স্বাধীন শেখ (১৭)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে , রাতে ওই ভবনের একটি বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। কিন্তু ফায়ার সার্ভিসকে অগ্নিনির্বাপণ কাজ করতে হয়নি। স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। অগ্নিদগ্ধ ৬ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস।