শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে নতুন আক্রান্ত ৬০০ জন, মৃত্যু ৫

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুলাই 2021, 09:12 সকাল • 210 বার পঠিত
চট্টগ্রামে নতুন আক্রান্ত ৬০০ জন, মৃত্যু ৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এবং মৃত্যু কিছুটা কমেছে। তবে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা কম হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮২৪ জনে। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ৬০০ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৬৯ হাজার ৯৫৭ জন। শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৬০০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ৪৪৭ ও উপজেলার ১৫৩ জন। সংক্রমণ শনাক্তের হার ৩০ শতাংশ। আগের দিন শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৮০২ এবং ওইদিন মারা গেছেন ৯ জন।