চট্টগ্রামে করোনায় মৃত্যু ১২ শ ছাড়াল, নতুন শনাক্ত ৩০৬
অনলাইন নিউজ পোর্টাল
•
26 আগস্ট 2021, 09:41 সকাল
•
283 বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২০৩ জনে। গত বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩০৬ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ২৬৮ জনে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষায় ৩০৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।