শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

চট্টগ্রামে কাউন্সিলরের বাসায় হামলার অভিযোগে বিএনপির ৩ কর্মী আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 03 সেপ্টেম্বর 2022, 07:03 সকাল • 282 বার পঠিত
চট্টগ্রামে কাউন্সিলরের বাসায়  হামলার অভিযোগে  বিএনপির ৩ কর্মী আটক

চট্টগ্রাম বাকলিয়ায় কাউন্সিলরের বাসায় হামলার ঘটনায় বিএনপির তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রিহাদ, ইলিয়াস, আবুল হাশেম। তিনজনই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গত শুক্রবার বাকলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিন রাতে এ তথ্য নিশ্চিত করেন বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম।

জানা যায় ,গত সোমবার বাকলিয়ায় সমাবেশের আয়োজন করে বিএনপি। সেই সমাবেশ থেকে সহিংসতা সৃষ্টি ও পরবর্তীতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাসায় হামলা করেন তারা। ঐ ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খানকে প্রধান করে বিএনপির ৬৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ২৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শোয়েব চৌধুরী .