চট্টগ্রামে জামায়াতে ইসলামীর দুই সদস্য কে গ্রেফতার
অনলাইন নিউজ পোর্টাল
•
07 মে 2021, 04:20 দুপুর
•
87 বার পঠিত
জামায়াতে ইসলামীর দুই সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।
টেরিবাজার ও ষোলশহর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশের আলাদা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াত ইসলামের আমির জহিরুল ইসলাম ও নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির মো. নূর হোসেন মাস্টার।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম কোতোয়ালী এলাকার টেরিবাজার থেকে জহিরুলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
দুই মামলার পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এডিসি আবু বক্কর ।
এদিকে বাঁশখালী থানার মামলায় উপজেলা জামায়াতের আমির জহিরুলকে গ্রেফতার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্ত্তী।