চট্টগ্রামে জাল নোটসহ একজনকে আটক করেছে ডিবি
অনলাইন নিউজ পোর্টাল
•
06 ফেব্রুয়ারি 2021, 10:42 দুপুর
•
102 বার পঠিত
জাল নোটসহ একজনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর ডিবি পুলিশের (বন্দর) একটি টিম।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চকবাজার থানার ওয়াসার মোড় ভোলা মিয়ার বাড়ি থেকে মোহাম্মদ ইউসুফ মিয়া নামে একজনকে ৫ হাজার টাকার জাল নোটসহ আটক করে ডিবি (বন্দর) পুলিশ।
এই ব্যাপারে ডিবির (বন্দর) ওসি শাহাদাৎ হোসেন জানান আটক আসামি ইউসুফ মিয়া প্রতারণা করে কৌশলে নোটগুলো চালানোর জন্য রেখেছিল। জাল নোট রাখায় চকবাজার থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই জাল নোটের উৎস খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয় বলেও জানান তিনি।