শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংক ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জানুয়ারী 2023, 02:09 দুপুর • 363 বার পঠিত
চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংক ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। জানা যায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা।

জানা যায় এক্সেস রোড এলাকায় একটি ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। সেখানে ইস্টার্ন ব্যাংকের একটি শাখা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।