শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে হাটহাজারীতে ঈদ উপহার পেলেন পরিবহন শ্রমিকরা

অনলাইন নিউজ পোর্টাল • 06 মে 2021, 11:05 দুপুর • 820 বার পঠিত
চট্টগ্রামে হাটহাজারীতে ঈদ উপহার পেলেন পরিবহন শ্রমিকরা

 

প্রধানমন্ত্রী  মানবিক সহায়তা ‘নগদ অর্থ’ ঈদ উপহার প্রদান কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

হাটহাজারী উপজেলার কয়েকটি ইউনিয়নে দরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর এসব মানবিক সহায়তার অর্থ প্রদান করা হচ্ছে।

উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৭ লাখ সাত হাজার ৪০০ টাকা পরিবারের মধ্যে বিতরণ চলছে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ মিলনায়তনে হাটহাজারীর ৫০ গণপরিবহন শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমীন।

এ ব্যাপারে ইউএনও বলেন, চলমান লকডাউনে পরিবহন শ্রমিকরা বেশ দুর্ভোগে পড়েছেন। সরকারের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন। তাই প্রধানন্ত্রীর নির্দেশে রাতে উপজেলার পরিবহন শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।