শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৫ জন

মোহাম্মদ খাইরুল আমিন • 24 ফেব্রুয়ারি 2022, 10:57 দুপুর • 244 বার পঠিত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়  করোনা আক্রান্ত ৩৫ জন

গত ২৪ ঘণ্টায়  চট্টগ্রামে ২ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ। তবে এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

 আজ (২৪ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

তবে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৫৯ জন।