শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু আর ৬ জনের করোনা শনাক্ত

অনলাইন নিউজ পোর্টাল • 15 নভেম্বর 2021, 10:37 দুপুর • 1,133 বার পঠিত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু আর ৬ জনের করোনা শনাক্ত

 চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।  আর ১ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৫০ শতাংশ।  

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন মহানগর এলাকার এবং ২ জন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণ করা একজন উপজেলার বাসিন্দা।  
তবে জানা যায় এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩১৪ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২৬ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৮৮ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩২৮ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় শূন্য দশমিক পাঁচ শতাংশ।  

গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে একজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।