শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে ফের বৃষ্টিতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জুন 2022, 10:06 দুপুর • 228 বার পঠিত
চট্টগ্রামে ফের বৃষ্টিতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

চট্টগ্রাম এলাকায় পাহাড় ধসের পৃথক পৃথক ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর।

ওসি বলেন রাত ১টার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের সংবাদ পাই। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন।

 চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজকেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।