শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে একদিনে শনাক্ত ৮৭৯ জন মৃত্যু ১০

অনলাইন নিউজ পোর্টাল • 10 আগস্ট 2021, 10:01 দুপুর • 121 বার পঠিত
চট্টগ্রামে একদিনে শনাক্ত ৮৭৯ জন মৃত্যু ১০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৮৭৯ জন। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষায় ৮৭৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ৬২৬ ও উপজেলার ২৫৩ জন। সংক্রমণ শনাক্তের হার ২৯ শতাংশ। আগের দিন সোমবার শনাক্তের সংখ্যা ছিল ৫০৭ এবং রোববার এ সংখ্যা ছিল ৯৩৩।