শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে একদিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৩৩

অনলাইন নিউজ পোর্টাল • 08 সেপ্টেম্বর 2021, 09:50 সকাল • 269 বার পঠিত
চট্টগ্রামে একদিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৩৩

দেশের ব্যবসার কেন্দ্রভূমি, বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ১৩৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো চারজন। বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১৫০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ৮ দশমিক ৮১ শতাংশ। আগের দিন মঙ্গলবার এ হার ছিল প্রায় ১২ শতাংশ। সোমবার ছিল ৬ শতাংশ । নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৮৭ জন এবং বাকি ৪৬ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫২ জন। মারা গেছেন ১২৫৯ জন।