শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে আবার আরেক কনটেইনার ডিপোতে আগুন

মোহাম্মদ খাইরুল আমিন • 14 জুন 2022, 08:41 সকাল • 255 বার পঠিত
চট্টগ্রামে আবার আরেক কনটেইনার ডিপোতে আগুন

ফের চট্টগ্রামে একটি বেসরকারি ডিপোতে রাখা কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত(১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে পতেঙ্গা ভারটেক্স কনটেইনার ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়া আগেই আগুন নিভে যায় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোবিলাইজেশন অফিসার কফিল উদ্দিন আহমেদ।

রাত ৮টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কাটগড়ের ভারটেক্স ডিপোতে যাই। ওখানে একটি তুলার কনটেইইনারে ধোঁয়া দেখা গিয়েছিল। আমরা গিয়ে কনটেইনারটি সরানোর জন্য বলি।

জানা যায় ডিপোর লোকজনই কনটেইনারটি সরিয়ে তা নিভিয়ে ফেলেন। এতে কোনো পানি দিতে হয়নি। পানি দিলে তুলা নষ্ট হয়ে যায়। তাই পানি ছেটানো হয়নি।