শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

চট্টগ্রামে ২০ দিন পর করোনার সংক্রমণ এক অংকে

মোহাম্মদ খাইরুল আমিন • 16 অক্টোবর 2022, 02:30 দুপুর • 436 বার পঠিত
চট্টগ্রামে ২০ দিন পর করোনার সংক্রমণ এক অংকে

চট্টগ্রামে ২০ দিন পর করোনাভাইরাসের সংক্রমণ এক অংকে নেমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৬ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ৬ দশমিক ৭৪ শতাংশ। 

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এর আগে শেষবার ২৪ সেপ্টেম্বর ৯০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২ জন পজিটিভ শনাক্ত হয়। সংক্রমণ হার ছিল ২ দশমিক ২২ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও নগরীর ছয় ল্যাবরেটরিতে গতকাল চট্টগ্রামের ৮৯ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৬ জন পজিটিভ শনাক্ত হন। এরা সবাই শহরের বাসিন্দা।

জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৯ হাজার ৩১৯ জন। সংক্রমিতদের মধ্যে ৯৪ হাজার ২৯২ জন শহরের ও ৩৫ হাজার ২৭ জন গ্রামের বাসিন্দা। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বিআইটিআইডি ল্যাবে ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৩ জন করে জীবাণুবাহক পাওয়া যায়। শেভরনে ৭ জনের নমুনার মধ্যে ২ জন আক্রান্ত শনাক্ত হন। মেট্রোপলিটন হাসপাতালে ১২ নমুনা পরীক্ষা করে ৩ টিতে ভাইরাস পাওয়া যায়। এছাড়া, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬, এপিক হেলথ কেয়ারে ১০,  ল্যাবরেটরি এশিয়ান সেপশালাইজড হাসপাতালে ৪ ও এভারকেয়ার হসপিটালে ৪ টি নমুনা পরীক্ষা করা হয়। চার ল্যাবে পরীক্ষিত ২৪ নমুনারই নেগেিেটভ রেজাল্ট আসে। 

এদিন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, ইম্পেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট হয়নি। 

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়, বিআইটিআইডি’তে ৬ দশমিক ৫২ শতাংশ,
শেভরনে ২৮ দশমিক ৬৭ ও মেট্রোপলিটন হাসপাতালে ৮ দশমিক ৩৩ শতাংশ এবং মেডিকেল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, এশিয়ান সেপশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ।