চট্টগ্রামে ১৪ দিন পর গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু
চট্টগ্রামে ১৪ দিন পর গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। জানা যায় এর আগে গত ১ নভেম্বর সর্বশেষ দুজনের মৃত্যু হয়েছিল। এসময়ে ১ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬২ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৬ মহানগর এলাকার এবং ১ জন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণ করা একজন উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩০৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২২ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৮৬ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩২৭ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় সাতজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। শনাক্তদের মধ্যে ছয়জন নগরের এবং একজন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
অন্যথায় , গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, শেভরণ হাসপাতাল ল্যাবে একজন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।