চট্টগ্রাম জেলার চার থানার ওসিকে বদলি
অনলাইন নিউজ পোর্টাল
•
04 নভেম্বর 2020, 11:19 রাত
•
229 বার পঠিত
চট্টগ্রাম জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। ওসি বদলি হওয়া চার থানা হলো-হাটহাজারী, ফটিকছড়ি, পটিয়া ও আনোয়ারা।
বুধবার পুলিশ সদর দফতরের এক আদেশে তাদের বদলি করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।
বদলি হওয়া চার ওসি হলেন- হাটহাজারী থানার ওসি মাসুদ আলম, ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার, পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন ও আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।