শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রাম হাটহাজারীতে অগ্নিকান্ড,১২ টি দোকান পুড়ে ছাই

অনলাইন নিউজ পোর্টাল • 01 অক্টোবর 2021, 05:11 বিকাল • 270 বার পঠিত
চট্টগ্রাম হাটহাজারীতে অগ্নিকান্ড,১২ টি দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। একটি কুলিং কর্ণার থেকে বৈদ্যুতিক শর্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারে আজ শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। তবে এ ঘটনায় খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান।


এদিকে ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, ঝন্টুর কুলিং কর্নারে ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।