শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজের চাকায় মিলল ৪৬ সোনার বার

মোহাম্মদ খাইরুল আমিন • 02 ফেব্রুয়ারি 2022, 10:37 দুপুর • 225 বার পঠিত
চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজের চাকায় মিলল ৪৬ সোনার বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ ও এনএসআই। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিমানবন্দরে গাউন এরিয়া (গ্যারেজ) থেকে উড়োজাহাজের পরিত্যক্ত চাকার ভেতরে লুকানো ছিল এই বারগুলো।

জানা যায়  শাহ আমানত বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে বিমানবন্দরে গাউন এরিয়ায় অভিযান চালিয়ে সোনার বারগুলো জব্দ করা হয়। এগুলোর ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান বশির আহমেদ।