শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি সোনাসহ যাত্রী আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 01 জুন 2022, 12:18 দুপুর • 227 বার পঠিত
চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি সোনাসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় চার কেজি সোনা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। এর মধ্যে আছে ৩৪টি বার ও ১০০ গ্রাম ওজনের একটি চেইন। 

জব্দ করা সোনার বাজারমূল্য ৩ কোটি টাকার বেশি। আজ বুধবার সকালে সাইফুল ইসলাম নামের এক যাত্রীর কাছে এই সোনা পাওয়া যায়। তিনি শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী ছিলেন। সাইফুলকে আটক করা হয়েছে। 

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, তারা আগে থেকে খবর পেয়েছিলেন যে শারজাহ থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ সোনা নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন।

সেই তথ্যের ভিত্তিতে সাইফুল নামের ওই ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার শরীর থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের একটি সোনার চেইন পাওযা যায়।