শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দর ও বঙ্গবন্ধু টানেল চালু

মোহাম্মদ খাইরুল আমিন • 27 মে 2024, 05:59 বিকাল • 516 বার পঠিত
চট্টগ্রাম বিমানবন্দর ও বঙ্গবন্ধু টানেল চালু

প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে বন্ধ থাকা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। টানা প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (২৭ মে) ভোর পাঁচটা থেকে পুনরায় শুরু হয় সার্বিক কার্যক্রম।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে টানা সাড়ে ১৫ ঘণ্টা বন্ধের পর চালু হয়েছে বঙ্গবন্ধু টানেল।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে খোলা হয় চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের একমাত্র টানেলটি।

চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, বর্তমানে স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। সোমবার ভোর ৫টা থেকে বিমানবন্দরে যাত্রী সেবাসহ রানওয়ের কার্যক্রম শুরু হয়