চৌহালীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের চৌহালীতে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শান্তা খাতুন (১৯) চৌহালী উপজেলার কুরকি গুচ্ছ গ্রামের ঠান্ডু মিস্ত্রির মেয়ে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে চৌহালী থানা পুলিশ তার মরদেহ নিহতের বাড়ির নিকটস্থ একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে শান্তার বিয়ে হয়। সম্প্রতি স্বামীর সঙ্গে শান্তার বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদ হয়। এ নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে মামলাও চলছিল শান্তার। রাতের কোনো এক সময়ে বাড়ির পাশে গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে । সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের ম রদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ বলেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।