শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চলতি অর্থবছরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা দেয়া হবে

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 09:05 রাত • 742 বার পঠিত
চলতি অর্থবছরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা দেয়া হবে

চলতি অর্থবছরেই শতভাগ ভাতাভোগীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ২০২০-২১ অর্থবছরে ৮৮ কোটি ৫০ লাখ উপকারভোগীর ভাতা ‘জিটুপি’ পদ্ধতিতে সরাসরি মোবাইল ব্যাংকিং হিসেবে পাঠানোর অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রায় এক কোটি লোক বিভিন্ন ভাতার আওতায় রয়েছেন। করোনাকালীন এ বিশাল সংখ্যক ভাতাভোগীদের মধ্যে যথাসময়ে ভাতা পৌঁছাতে হবে।

এ সময় ভাতাভোগীরা যাতে কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই যথাসময়ে নগদ ও বিকাশের মাধ্যমে ভাতা পায় সেজন্য মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।