শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশা প্রধানমন্ত্রীর

মোহাম্মদ খাইরুল আমিন • 13 ফেব্রুয়ারি 2022, 04:18 দুপুর • 438 বার পঠিত
চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশা প্রধানমন্ত্রীর

করোনা নিয়ে এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে এবং সংক্রমণ কমব আর সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান যেন খুলে দেওয়া যায় সেজন্য টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ(১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসির ফলাফল গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আরও বলেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি। কিন্তু তারপরও শিক্ষাপ্রতিষ্ঠানে যাও।য়া, সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি।
 নতুন সংস্করণ অমিক্রণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আশা করছি দ্রুতই এর সমাধান করতে পারব।