শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চলতি মাসে ৩ কোটি ডোজ টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 07 নভেম্বর 2021, 04:52 দুপুর • 279 বার পঠিত
চলতি মাসে ৩ কোটি ডোজ টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানায়, দেশে এ পর্যন্ত প্রায় ছয় কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। আশা করছি, এ মাসে তিন কোটি ডোজ টিকা দেওয়া হবে।
রোববার গাজীপুরের কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকায় একটি ফার্মাসিউটিক্যালস কারখানা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিন কোটি ডোজ দিতে পারলে আরো দুই কোটি নতুন মানুষ টিকা পেয়ে যেতে পারে। ২১ কোটি টিকা ক্রয় করা হয়েছে। সিরিঞ্জও বিদেশ থেকে কেনা হয়েছে। সিডিউল অনুযায়ী সেগুলো পাচ্ছি।