শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
এডিটর`স চয়েস

চলতি বছরে রসায়নে নোবেল পেলেন ২ জন বিজ্ঞানী

অনলাইন নিউজ পোর্টাল • 06 অক্টোবর 2021, 07:04 বিকাল • 557 বার পঠিত
চলতি বছরে রসায়নে নোবেল পেলেন ২ জন বিজ্ঞানী

রসায়নে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান।

‘অ্যাসাইমেট্রিক অর্গানোক্যাটালাইসিস’ নামে অণু তৈরির নতুন এক কৌশল আবিষ্কার করে এ সম্মাননা জিতে নিয়েছেন তারা।

বুধবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের মহাসচিব গোরান হ্যানসন বিজয়ীদের নাম ঘোষণা করে।