শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

মোহাম্মদ খাইরুল আমিন • 14 জুন 2022, 08:52 সকাল • 275 বার পঠিত
চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে ছবি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে রোহান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গত (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের বেলগাছি ও ফার্মপাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছালে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় রোহান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

আহত রোহান চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের ক্লাবপাড়ার সিএনজি অটোরিকশা চালক রায়হানের ছেলে রোহান ও উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূর জাহান রুমি বলেন, ওই কিশোর মাথা, পাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছে। কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আহত রোহানকে নিয়ে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করেন।

অ্যাম্বুলেন্স চালক রাশেদ বলেন, ঝিনাইদহ জেলার হাটগোপালপুর পৌঁছালে তার অবস্থার অবনতি হয়। সেখান থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।