চলে গেলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহজাহান
অনলাইন নিউজ পোর্টাল
•
29 এপ্রিল 2021, 09:32 সকাল
•
829 বার পঠিত
প্রবীণ সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহজাহান আর নেই।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে এই নিবেদিতপ্রাণ সাংবাদিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দ শাজাহানের স্ত্রী সৈয়দা জাহানারা শেফালী জানান, গত বৃহস্পতিবার অসুস্থ বোধ করলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে তার করোনা পজিটিভ আসে। ২৩ এপ্রিল রাত প্রায় আড়াইটার দিকে ক্রিসেন্ট হাসপাতালে সৈয়দ শাজাহানকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।