শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চলে গেলেন কাশ্মীরের বর্ষীয়ান নেতা সৈয়দ আলী

অনলাইন নিউজ পোর্টাল • 02 সেপ্টেম্বর 2021, 10:49 দুপুর • 263 বার পঠিত
চলে গেলেন কাশ্মীরের বর্ষীয়ান নেতা সৈয়দ আলী

কাশ্মীরের বর্ষীয়ান নেতা সৈয়দ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১ সেপ্টেম্বর) রাত ১০টা বেজে ৩৫ মিনিট শ্রীনগরে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন।
১৯২৯ সালে বারামুলায় জন্মগ্রহণ করেন গিলানি। লাহোরের ওরিয়েন্টাল কলেজে পড়াশোনা করেন। এরপর যুক্ত হন রাজনীতির সঙ্গে।