শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চকলেটের লোভ দেখিয়ে ৪ শিশুকে ধর্ষণ আদালতে স্বীকারোক্তি রিকশাচালকের

অনলাইন নিউজ পোর্টাল • 08 অক্টোবর 2020, 06:40 বিকাল • 1,013 বার পঠিত
চকলেটের লোভ দেখিয়ে ৪ শিশুকে ধর্ষণ আদালতে স্বীকারোক্তি রিকশাচালকের

চকলেটের লোভ দেখিয়ে ৪ শিশুকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় রিকশাচালক সজল মোল্লা (৫৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই তানভীর হোসেন ভূঁইয়া আসামি সজল মোল্লাকে আদালতে হাজির করেন। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় টিনশেড বাড়িতে ওই চার শিশুর পরিবার বসবাস করে। পাশাপাশি আর এক বাড়িতে থাকে রিকশাচালক সজল মোল্লা। বেশ কয়েকদিন ধরেই সজল মোল্লার স্ত্রী বাসায় না থাকার সুযোগে, শিশুদের চকলেট দেওয়ার লোভ দেখিয়ে রুমে ডেকে নেয় সজল। সেখানে সে বিভিন্ন কায়দায় শিশুদের ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পরিবার বুধবার রাতে মামলা করে। মামলার পরই রাতে সজল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।