চকবাজারে পলিথিন কারখানায় আগুন
মোহাম্মদ খাইরুল আমিন
•
15 আগস্ট 2022, 02:24 দুপুর
•
671 বার পঠিত
রাজধানীর পুরান ঢাকার লালবাগের চকবাজারে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুর ১২টার দিকে কামালবাগের দেবীদ্বার ঘাট এলাকার ওই পলিথিন কারখানায় আগুন লাগে। সেই খবর পেয়ে তারা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
যত দ্রুত সম্ভব আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, পলিথিন কারখানায় আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। তবে কারখানাটিতে কীভাবে আগুনের সূত্রপাত হল সে বিষয়ে ফায়ার সার্ভিস কর্মীরা কোনো ধারণা দিতে পারেননি।