চকবাজারে আগুন : রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক ভবনে আগুন লেগে ছয় রেস্তোরাঁকর্মীর মৃত্যুর ঘটনায় রেস্তোরাঁর মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার ইলিয়াছ হোসেন জানিয়েছেন, আগুন লাগা ভবনের নিচতলার বরিশাল রেস্টুরেন্টের মালিক ফখরউদ্দীনকে আজ মঙ্গলবার সকালে চকবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
এই দুর্ঘটনায় চকবাজার থানায় একটি মামলা হয়েছে। এসআই ফারুখ খান জানান, ‘‘আসামিদের বিরুদ্ধেঅবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে মামলায়।’’
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের কামালবাগে দেবী দাস ঘাট এলাকার চারতলা একটি ভবনে আগুন লাগে। এর পর ফায়ার সর্ভিসের ১০টি ইউনিট সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভার পর ৬টি লাশ অগ্নিদগ্ধ লাশ পাওয়া যায় ভবনের নিচতলায় বরিশাল রেস্টুরেন্টের ছাদের নিচে কাঠ দিয়ে বানানো মাচায়। আগের রাতের পালায় কাজ করে কর্মীরা দিনের বেলা সেখানে ঘুমাতেন বলে জানা গেছে।