শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
বিনোদন

চিত্রনায়ক আলমগীরের মৃত্যুর গুজব

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 09:50 সকাল • 1,021 বার পঠিত
চিত্রনায়ক আলমগীরের মৃত্যুর গুজব

করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য চিত্রনায়ক আলমগীর। রোববার বিকেলে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটি অনলাইন পোর্টালও আলমগীরের মৃত্যুর খবর প্রকাশ করে। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়।
এ ঘটনায় নায়ক আলমগীরের শুভানুধ্যায়ীরা  পরিবারের সদস্যদের কাছে ফোন করতে থাকেন। হাসপাতালে অবস্থান করা পরিবার ও স্বজনরা এ সময় অসস্থিকর অবস্থায় পড়ে যান।