চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের আগে ভ্যাকসিন দেয়া হবে
অনলাইন নিউজ পোর্টাল
•
12 আগস্ট 2020, 10:54 দুপুর
•
256 বার পঠিত
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব কার্যক্রমের সাথে আমরা রয়েছি। করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হলে উন্নত সব দেশের সাথে যাতে আমরাও পাই, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। সে ক্ষেত্রে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের আগে ভ্যাকসিন দেয়া হবে।
তিনি বলেন, আমরা আশা করছি, যেদিন ইউরোপ ভ্যাকসিন পাবে, সেদিন আমরাও পাব। এ বিষয় নিয়ে সচিবালয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আমাদের বলেছেন, করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সাথে সাথে যাতে বাংলাদেশ পায়, সেই বিষয়ে লক্ষ রাখতে। আমরা আগে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।