শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ছয়দিন পর দুজনের মৃত্যু, শনাক্ত ৩৬

মোহাম্মদ খাইরুল আমিন • 18 এপ্রিল 2022, 04:52 দুপুর • 615 বার পঠিত
ছয়দিন পর দুজনের মৃত্যু, শনাক্ত ৩৬

টানা ছয়দিন করোনাভাইরাসে দেশে কেউ মারা যাননি। তাতে বেশ একটা স্বস্তির হাওয়া বইছিল। কিন্তু ছয়দিন পর গেল ২৪ ঘণ্টায় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে ২ জন মারা গেছেন। তবে গেল একদিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। 

আগের দিন শনাক্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৫১। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

জানানো হয়, গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমেছে। আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক শূন্য ৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ।

নতুন শনাক্তদের নিয়ে এ পর্যন্ত করোনা মহামারিতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জন হয়েছে। নতুন করে দুইজনের মৃত্যু হওয়ায় করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ১২৬ জন হয়েছে। 

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩৫৫ জন; তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন সুস্থ হয়ে উঠলেন।